Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে কালিগঞ্জে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১ সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

দল পেলেও বিগব্যাশে ছাড়পত্র পাবেন না নাহিদ রানা!

  • আকাশ দাশ সৈকত
  • আপডেটের সময়: ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 12

দল পেলেও বিগব্যাশে ছাড়পত্র পাবেন না নাহিদ রানা!

চোটের কারণে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না বাংলাদেশ দলের তারকা পেসার নাহিদ রানা। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা এই ডানহাতি পেসারকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশ লিগে (বিবিএল) দলে ভেড়াতে প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুনঃ  চাপের মুখেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো!

তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও বিবিএলে খেলার অনুমতি পাওয়া নাহিদ রানার জন্য কঠিনই হতে পারে। কারণ, একই সময়ে বাংলাদেশ দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় তাকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা খুবই কম।

ক্রিকবাজকে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত নাহিদ রানার ছাড়পত্রের জন্য আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বিসিবি। চিঠি পেলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সময়ে জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা খুবই কম।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।

সামনে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ফলে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিগব্যাশে দল পেলেও নাহিদ রানার খেলা অনিশ্চিত।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

দল পেলেও বিগব্যাশে ছাড়পত্র পাবেন না নাহিদ রানা!

আপডেটের সময়: ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬