Dhaka ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, হোক জীবনের জয়”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

আরও পড়ুনঃ  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠে ফিরে আসতে হবে।

আরও পড়ুনঃ  যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এটিএন নিউজ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

”সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষ ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোঃ মাসুম, মোঃ টমাস মাস্টারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

ভলিবল প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় পোস্ট

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, হোক জীবনের জয়”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠে ফিরে আসতে হবে।

আরও পড়ুনঃ  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

”সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষ ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোঃ মাসুম, মোঃ টমাস মাস্টারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত