Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এটিএন নিউজ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩ কুশুলিয়া পুলিনবাবুর হাটখোলায় নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ মনির মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার। রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি পেশায় ফেরি করে মশারি বিক্রি করতেন।

আরও পড়ুনঃ  ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন রাশেদ। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ছোট ভাই জহুরুল ক্ষিপ্ত হয়ে বড় ভাই রাশেদের ওপর ছুরিকাঘাত করে।এতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত, মেলা ও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় পোস্ট

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এটিএন নিউজ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেটের সময়: ০৬:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি পেশায় ফেরি করে মশারি বিক্রি করতেন।

আরও পড়ুনঃ  ভুট্টা খেতের মিলল গৃহবধূর মরদেহ — রহস্যে ঘেরা মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন রাশেদ। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ছোট ভাই জহুরুল ক্ষিপ্ত হয়ে বড় ভাই রাশেদের ওপর ছুরিকাঘাত করে।এতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু!