Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

ঝিকরগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত বাঁকড়া মেডিকের সার্ভিসেস–এ সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি সাবিকুন নাহার (৩১) মৃত্যুর ঘটনার জেরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনপত্র না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

উল্লেখ্য, গত সপ্তাহে সিজারিয়ান অপারেশনের পর সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা অপারেশনের সময় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থাকা এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ জানান, ঘটনার পর ক্লিনিকের লাইসেন্স, অপারেশন সংক্রান্ত কাগজপত্র ও চিকিৎসা সুবিধা যাচাই করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।

ঝিকরগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অতীতেও চিকিৎসা সংক্রান্ত অভিযোগে প্রতিষ্ঠানটি আলোচনায় এসেছিল।

প্রসূতি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যথাযথ তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

ঝিকরগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনায় মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আপডেটের সময়: ০৩:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত বাঁকড়া মেডিকের সার্ভিসেস–এ সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি সাবিকুন নাহার (৩১) মৃত্যুর ঘটনার জেরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনপত্র না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

উল্লেখ্য, গত সপ্তাহে সিজারিয়ান অপারেশনের পর সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা অপারেশনের সময় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থাকা এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ জানান, ঘটনার পর ক্লিনিকের লাইসেন্স, অপারেশন সংক্রান্ত কাগজপত্র ও চিকিৎসা সুবিধা যাচাই করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়