Dhaka ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় সেবা র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

যশোরের ঝিকরগাছার ঐতীহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে ৭০০(প্রায়) দুস্থ অসহায়  ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(১৭মার্চ) পবিত্র রমজানের ২৭তম দিনে সকাল ১০টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, খুলনা বিভাগের মধ্যে সেবা’র মতো বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন খুব কমই রয়েছে। তিনি জানান, গত বছর ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলেও এবছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০০জনে দাঁড়িয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ঝিকরগাছায় একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  নিখোঁজ হওয়ার পর সন্ধান মিললো মৃত্যু উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা

ঈদ উপহার নিতে আসা বারবাকপুর গ্রামের রেহেনা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা গরিব মানুষ, ঈদের সময় নতুন কিছু কেনা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। ‘সেবা’ সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা খুবই খুশি। আল্লাহ তাদের ভালো রাখুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক এবং কলা ও মানবিক ফ্যাকাল্টির ডীন ড. শাহজাহান কবীর, বিশিষ্ট ব্যবসায়ী, ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির সাবেক পরিচালক, নাগরিক অধিকার আন্দোলনের কোর কমিটির সদস্য মতিয়ার রহমান।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সায়েদ আলী, দৈনিক পূর্ব দিগন্তের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবসায়ী হাবিবুর রহমান, আলী শাহ, আকরাম খান, মীর ফারুক আহমেদ, আতাউর রহমান, নজরুল ইসলাম, মাসুদ মিঠু, দাউদ হোসেন, বাকড়া প্রেসক্লাবের সভাপতি  বিল্লাল হুসাইন, জাফর ইকবাল, সাগর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় সেবা র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেটের সময়: ০৫:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

যশোরের ঝিকরগাছার ঐতীহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে ৭০০(প্রায়) দুস্থ অসহায়  ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(১৭মার্চ) পবিত্র রমজানের ২৭তম দিনে সকাল ১০টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, খুলনা বিভাগের মধ্যে সেবা’র মতো বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন খুব কমই রয়েছে। তিনি জানান, গত বছর ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলেও এবছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০০জনে দাঁড়িয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ঝিকরগাছায় একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  ভুট্টা খেতের মিলল গৃহবধূর মরদেহ — রহস্যে ঘেরা মৃত্যু

ঈদ উপহার নিতে আসা বারবাকপুর গ্রামের রেহেনা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, আমরা গরিব মানুষ, ঈদের সময় নতুন কিছু কেনা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। ‘সেবা’ সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা খুবই খুশি। আল্লাহ তাদের ভালো রাখুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক এবং কলা ও মানবিক ফ্যাকাল্টির ডীন ড. শাহজাহান কবীর, বিশিষ্ট ব্যবসায়ী, ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির সাবেক পরিচালক, নাগরিক অধিকার আন্দোলনের কোর কমিটির সদস্য মতিয়ার রহমান।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু