Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ডিজিটাল ইনসুরেন্স ও মাইক্রো-ইনসুরেন্স—গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা,সাকিফ শামীম

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি গ্রাম। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, অনানুষ্ঠানিক শ্রমবাজার, প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবার এবং নারীকেন্দ্রিক ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম—সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতি দেশের উৎপাদন ও ভোগব্যয়ের একটি বড় অংশ বহন করে। তবে এই অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হলো ঝুঁকির অনিশ্চয়তা। একটি রোগ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা এক মৌসুমের উৎপাদনহানি মুহূর্তেই একটি পরিবারকে স্থিতিশীলতা থেকে সংকটে নামিয়ে দিতে পারে।

ফলে উন্নয়নের অগ্রযাত্রা থেমে যায় এবং অনেক মানুষ “শক-ড্রিভেন পভার্টি ট্র্যাপ”-এ পড়ে পুনরায় দারিদ্র্যের দিকে পিছিয়ে যায়। তাই গ্রামীণ উন্নয়ন মানে শুধু আয় বৃদ্ধি নয়; একই সঙ্গে ঝুঁকি কমিয়ে নিরাপদ আর্থিক জীবন নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

এই বাস্তবতায় ডিজিটাল ইনসুরেন্স ও মাইক্রো-ইনসুরেন্স গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ডিজিটাল ইনসুরেন্স মোবাইলভিত্তিক নিবন্ধন, প্রিমিয়াম পরিশোধ, পলিসি ব্যবস্থাপনা এবং দ্রুত ক্লেইম নিষ্পত্তির মাধ্যমে সেবাকে সহজ, দ্রুত ও কম খরচে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। অন্যদিকে মাইক্রো-ইনসুরেন্স গ্রামীণ বাস্তবতা অনুযায়ী স্বল্প প্রিমিয়ামে, স্বল্প মেয়াদে, প্রয়োজনভিত্তিক সীমিত কভারেজ প্রদান করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

স্বাস্থ্যঝুঁকি, কৃষি উৎপাদনহানি কিংবা ক্ষুদ্র ব্যবসায় ক্ষতির সময় এটি ন্যূনতম কিন্তু জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারে। বিশেষ করে কম প্রিমিয়ামের স্বাস্থ্য বীমা সময়মতো চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়ায় এবং পরিবারকে সর্বস্ব হারানোর ঝুঁকি থেকে রক্ষা করে। কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কৃষি বীমা উৎপাদনে বিনিয়োগের সাহস জোগায়, আর ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

তবে এই সম্ভাবনা বাস্তবায়নে আস্থা তৈরি, সহজ ভাষায় শর্তাবলি বোঝানো, ডিজিটাল সক্ষমতা বাড়ানো, শক্তিশালী রেগুলেটরি কাঠামো ও ডেটা সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ও মাইক্রো-ইনসুরেন্স গ্রামীণ উন্নয়নকে আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ করতে পারে।

সাকিফ শামীম (অর্থনিতিবিদ)*
ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ডিজিটাল ইনসুরেন্স ও মাইক্রো-ইনসুরেন্স—গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা,সাকিফ শামীম

আপডেটের সময়: ১১:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি গ্রাম। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, অনানুষ্ঠানিক শ্রমবাজার, প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবার এবং নারীকেন্দ্রিক ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম—সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতি দেশের উৎপাদন ও ভোগব্যয়ের একটি বড় অংশ বহন করে। তবে এই অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হলো ঝুঁকির অনিশ্চয়তা। একটি রোগ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা এক মৌসুমের উৎপাদনহানি মুহূর্তেই একটি পরিবারকে স্থিতিশীলতা থেকে সংকটে নামিয়ে দিতে পারে।

ফলে উন্নয়নের অগ্রযাত্রা থেমে যায় এবং অনেক মানুষ “শক-ড্রিভেন পভার্টি ট্র্যাপ”-এ পড়ে পুনরায় দারিদ্র্যের দিকে পিছিয়ে যায়। তাই গ্রামীণ উন্নয়ন মানে শুধু আয় বৃদ্ধি নয়; একই সঙ্গে ঝুঁকি কমিয়ে নিরাপদ আর্থিক জীবন নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

এই বাস্তবতায় ডিজিটাল ইনসুরেন্স ও মাইক্রো-ইনসুরেন্স গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ডিজিটাল ইনসুরেন্স মোবাইলভিত্তিক নিবন্ধন, প্রিমিয়াম পরিশোধ, পলিসি ব্যবস্থাপনা এবং দ্রুত ক্লেইম নিষ্পত্তির মাধ্যমে সেবাকে সহজ, দ্রুত ও কম খরচে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। অন্যদিকে মাইক্রো-ইনসুরেন্স গ্রামীণ বাস্তবতা অনুযায়ী স্বল্প প্রিমিয়ামে, স্বল্প মেয়াদে, প্রয়োজনভিত্তিক সীমিত কভারেজ প্রদান করে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

স্বাস্থ্যঝুঁকি, কৃষি উৎপাদনহানি কিংবা ক্ষুদ্র ব্যবসায় ক্ষতির সময় এটি ন্যূনতম কিন্তু জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারে। বিশেষ করে কম প্রিমিয়ামের স্বাস্থ্য বীমা সময়মতো চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়ায় এবং পরিবারকে সর্বস্ব হারানোর ঝুঁকি থেকে রক্ষা করে। কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কৃষি বীমা উৎপাদনে বিনিয়োগের সাহস জোগায়, আর ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'