Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর মতবিনিময়

সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

তিনি বলেন, “সব ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরবেন—সে যে দলেরই হোক না কেন। আমি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করি না; এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করা হবে। জামায়াতে ইসলামী সবসময় মজলুমের পাশে থাকবে। আমাদের কোনো কর্মী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে না।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

খান নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলী, মো. আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক এম. এ. ফয়সালসহ অন্যান্যরা।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর মতবিনিময়

আপডেটের সময়: ০৮:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি 

তিনি বলেন, “সব ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরবেন—সে যে দলেরই হোক না কেন। আমি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করি না; এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করা হবে। জামায়াতে ইসলামী সবসময় মজলুমের পাশে থাকবে। আমাদের কোনো কর্মী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে না।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা