Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

নদী খাল বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। শুধু খনন নয়, উচ্ছেদ অভিযানও চলবে। যে বা যারা নদী, খাল, বিলের জমি অবৈধভাবে দখল করে আছেন। তাদের সবাইকে উচ্ছেদ করা হবে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। মামলা জটের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাব। চেষ্টা করব সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করতে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদকে সঙ্গে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই এগিয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

এর আগে সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে নাব্যতা ফিরেয়ে আনা হবে।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন

ফসলের উৎপাদন বাড়ানো হবে। পরিবেশের উন্নতি হবে। তিনি আরও বলেন, মানুষের স্বনির্ভরতা আনব ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করা হবে। শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না।

বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনি ইশতেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যরা।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

নদী খাল বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

আপডেটের সময়: ১০:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। শুধু খনন নয়, উচ্ছেদ অভিযানও চলবে। যে বা যারা নদী, খাল, বিলের জমি অবৈধভাবে দখল করে আছেন। তাদের সবাইকে উচ্ছেদ করা হবে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। মামলা জটের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাব। চেষ্টা করব সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করতে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদকে সঙ্গে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই এগিয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এর আগে সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে নাব্যতা ফিরেয়ে আনা হবে।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন

ফসলের উৎপাদন বাড়ানো হবে। পরিবেশের উন্নতি হবে। তিনি আরও বলেন, মানুষের স্বনির্ভরতা আনব ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করা হবে। শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না।

বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনি ইশতেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা