Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

নির্বাচন ঘিরে রাজনগর ব্যাটালিয়নের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বাত্মক ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রাজনগর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি।তিনি বলেন, সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) বর্তমানে সর্বকালের সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

লে. কর্নেল তাসকিন জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্ক রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ লক্ষ্যে বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে এবং বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর আওতাধীন ৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩টি ভোটকেন্দ্রের ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি এলাকায় হেলিকপ্টারের সহায়তাও গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

তিনি বলেন, নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবেলায় রাজনগর জোনের ৩৭ বিজিবি সর্বদা জনগণের পাশে থাকবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান, সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তা।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

নির্বাচন ঘিরে রাজনগর ব্যাটালিয়নের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

আপডেটের সময়: ০৩:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বাত্মক ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রাজনগর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি।তিনি বলেন, সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) বর্তমানে সর্বকালের সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

লে. কর্নেল তাসকিন জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্ক রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ লক্ষ্যে বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে এবং বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর আওতাধীন ৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩টি ভোটকেন্দ্রের ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি এলাকায় হেলিকপ্টারের সহায়তাও গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ