Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হত্যা না আত্মহত্যা

: খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিংকু ওই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১ টার সময় বসতবাড়ির সামনের দক্ষিণ পাশে অবস্থিত গোয়াল ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেন রিংকু।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

পরে সকাল ৬ টার দিকে ভিকটিমের শাশুড়ি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার ও কান্না শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রিংকু সরদারকে নিচে নামিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে পারিবারিক কোনো কলহের জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে তরুণী গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে উত্তর বাইনবাড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হত্যা না আত্মহত্যা

আপডেটের সময়: ০৬:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হত্যা না আত্মহত্যা

: খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিংকু ওই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১ টার সময় বসতবাড়ির সামনের দক্ষিণ পাশে অবস্থিত গোয়াল ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেন রিংকু।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

পরে সকাল ৬ টার দিকে ভিকটিমের শাশুড়ি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার ও কান্না শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রিংকু সরদারকে নিচে নামিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে পারিবারিক কোনো কলহের জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ