Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা সুলতানা হত্যা মামলার প্রধান পলাতক আসামি আল মামুনকে (২২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল মামুন কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক দিকনির্দেশনায় শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এএসআই মো. বোরহান উদ্দিন ও এএসআই মো. মাফুজুর রহমান। সংগীয় ফোর্সের সহযোগিতায় দেবহাটার সুবর্ণবাদ এলাকায় অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে হৃদয়বিদারক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশু ফারজানা সুলতানাকে তার কানের সোনার দুল লুটের উদ্দেশ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারী সুমাইয়া আক্তার (২৬)-কে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

শিশু ফারজানার নির্মম হত্যাকাণ্ড জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই মামলার অপর প্রধান আসামি আল মামুন পলাতক ছিলেন। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এ গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা সুলতানা হত্যা মামলার প্রধান পলাতক আসামি আল মামুনকে (২২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল মামুন কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক দিকনির্দেশনায় শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এএসআই মো. বোরহান উদ্দিন ও এএসআই মো. মাফুজুর রহমান। সংগীয় ফোর্সের সহযোগিতায় দেবহাটার সুবর্ণবাদ এলাকায় অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে হৃদয়বিদারক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশু ফারজানা সুলতানাকে তার কানের সোনার দুল লুটের উদ্দেশ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারী সুমাইয়া আক্তার (২৬)-কে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'