Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বিরলে রেললাইনের পাশে দিনমজুরের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার বাদরুনিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে বাহিরু (৫৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাহিরু ওই গ্রামের মৃত ধরণীর ছেলে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় দিনমজুর ছিলেন। বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। রাতের খাবার খেয়ে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাদরুনিয়া গ্রামের রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নিহতের ছেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

রেললাইনের পাশে এভাবে এক দিনমজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বিরলে রেললাইনের পাশে দিনমজুরের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৬:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বিরলে রেললাইনের পাশে দিনমজুরের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার বাদরুনিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে বাহিরু (৫৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাহিরু ওই গ্রামের মৃত ধরণীর ছেলে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় দিনমজুর ছিলেন। বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। রাতের খাবার খেয়ে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাদরুনিয়া গ্রামের রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নিহতের ছেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত