Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

বিশেষ অভিযানে আড়াই লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক-১

সাতক্ষীরার সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে আড়াই লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক-১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের ওষুধসহ মোট ২ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, ২৯ ও ৩০ জুন ব্যাটালিয়নের অধীন বৈকারী, মাদরা, ভোমরা ও কালিয়ানী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। একই সময়ে মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৮ আরবি থেকে প্রায় ২৫০ গজ ভেতরে মাদরা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

অন্যদিকে, ভোমরা বিওপির টহলদল মেইন পিলার-৩ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা ফলমোড় এলাকায় অভিযান চালিয়ে সুজন গাজী (২১) নামে এক যুবককে আটক করে। পরে বিজিবির প্রশিক্ষিত ডগ ‘লিজা’র সহায়তায় তার দেহ তল্লাশি করে ৩১টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৩০০ টাকা। আটক সুজন গাজী সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মিলন গাজীর ছেলে।

এ ছাড়া কালিয়ানী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৭/৬৫-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কালিয়ানী এলাকায় অভিযান চালিয়ে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলো শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দেশের অর্থনীতি ও দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  সহপাঠীকে বাঁচাতে গিয়ে দুই শিশুর মৃত্যু
জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

বিশেষ অভিযানে আড়াই লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক-১

আপডেটের সময়: ১০:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাতক্ষীরার সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে আড়াই লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক-১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের ওষুধসহ মোট ২ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, ২৯ ও ৩০ জুন ব্যাটালিয়নের অধীন বৈকারী, মাদরা, ভোমরা ও কালিয়ানী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। একই সময়ে মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৮ আরবি থেকে প্রায় ২৫০ গজ ভেতরে মাদরা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

অন্যদিকে, ভোমরা বিওপির টহলদল মেইন পিলার-৩ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা ফলমোড় এলাকায় অভিযান চালিয়ে সুজন গাজী (২১) নামে এক যুবককে আটক করে। পরে বিজিবির প্রশিক্ষিত ডগ ‘লিজা’র সহায়তায় তার দেহ তল্লাশি করে ৩১টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৩০০ টাকা। আটক সুজন গাজী সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মিলন গাজীর ছেলে।

এ ছাড়া কালিয়ানী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৭/৬৫-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কালিয়ানী এলাকায় অভিযান চালিয়ে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলো শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দেশের অর্থনীতি ও দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা