Dhaka ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১ গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও : কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ। অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

বীরগঞ্জে বেশি দামে পেট্রোল–ডিজেল বিক্রি: ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দোকানে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ বাজার ও চৌদ্দহাত কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজার দুটিতে তদারকি অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কয়েকজন দোকানদার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন, যা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

এ সময় ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই দোকানিকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও :

উপজেলা নির্বাহী অফিসার ( সুমা খাতুন ) জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং নিয়মিতভাবে চালু থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১

বীরগঞ্জে বেশি দামে পেট্রোল–ডিজেল বিক্রি: ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দোকানে জরিমানা

আপডেটের সময়: ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ বাজার ও চৌদ্দহাত কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজার দুটিতে তদারকি অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কয়েকজন দোকানদার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন, যা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও :

এ সময় ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই দোকানিকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

উপজেলা নির্বাহী অফিসার ( সুমা খাতুন ) জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং নিয়মিতভাবে চালু থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ