Dhaka ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

( ৬ এপ্রিল ২০২৬ )দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার অর্থাৎ ৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০.টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

পরবর্তীতে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

পরে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৫:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

( ৬ এপ্রিল ২০২৬ )দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার অর্থাৎ ৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০.টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

পরবর্তীতে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

পরে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন