Dhaka ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

বেড়াজাল ডিঙ্গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাঁচ মাসের গল্প কথা।

প্রতিকূলতার বেড়াজাল ডিঙ্গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাঁচ মাসের গল্প কথা।

কুড়িগ্রাম জেলার সীমান্তঘেঁষা জনপদ রৌমারী। নদীভাঙন, দুর্গম চরাঞ্চল আর নানা প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল হলো রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের জরুরি বিভাগ সদা জাগ্রত।

গল্প টা এই হাসপাতালের প্রসূতি বিভাগের।সীমিত জনবল ও নানাবিধ ফ্যাসিলিটির ঘাটতি নিয়েও দিন-রাত, রোদ-ঝড়-বৃষ্টি সবকিছু উপেক্ষা করে এখানকার সংশ্লিষ্ট চিকিৎসক-মিডওয়াইফ/সিনিয়র স্টাফ নার্স নবজাতককে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব পালন করে চলেছেন।

গত পাঁচ মাসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৫৮টি প্রসব সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬৪৬টি নবজাতক জীবিত জন্মগ্রহণ করেছে। প্রতিটি জীবিত শিশুর প্রথম কান্না যেন হাসপাতালের করিডোরে নতুন আশার সুর বয়ে এনেছে। প্রতিটি মায়ের মুখের হাসি স্বাস্থ্যসেবা প্রদানকারী সকলের পরিশ্রমকে সার্থক করেছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

তবে এই সাফল্যের গল্পের আড়ালে রয়েছে কঠোর পরিশ্রম ও ত্যাগের এক গল্প।মাত্র ২ জন মিডওয়াইফ এবং ১৬ জন সিনিয়র স্টাফ নার্স এই বিপুল সংখ্যক প্রসবসেবা পরিচালনা করেছেন। ঝুঁকিপূর্ণ প্রসব কিংবা নবজাতকের প্রসব পরবর্তী জটিলতায় আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নবীউল ইসলামের পরামর্শ অনেক ক্ষেত্রে কাজকে সহজ করেছে।উল্লেখ্য এই হাসপাতালে গাইনি কনসালটেন্ট পদ থাকলে পদটি দীর্ঘকাল যাবৎ শুন্য।

কখনো দিনের ব্যস্ততা শেষ হওয়ার আগেই রাতের জরুরি রোগী এসে পৌঁছেছে, কখনো আবার গভীর রাতে প্রসববেদনায় কাতর কোনো মাকে নিরাপদ সেবা দিতে ছুটে যেতে হয়েছে।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

প্রতিটি ডেলিভারির পেছনে ছিল দায়িত্ব, দক্ষতা এবং মানবিকতার এক অনন্য সমন্বয়। সীমিত জনবল নিয়েও তারা নিরলসভাবে কাজ করে গেছেন, যাতে কোনো মা ও নবজাতক প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয়।

যদিও এই সময়ে ১২ টি মৃত জন্মের ঘটনাও ঘটেছে, যা প্রতিটি স্বাস্থ্যকর্মীর হৃদয়ে বেদনার ছাপ রেখে গেছে। তবুও তারা হাল ছাড়েননি। বরং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত মাতৃ ও নবজাতক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পাঁচ মাসের গল্প শুধু সংখ্যার হিসাব নয়; এটি দায়িত্ববোধ, মানবতা, সংগ্রাম এবং আশার গল্প। সীমিত জনবল নিয়েও অসংখ্য মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার যে প্রচেষ্টা এখানে চলছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিটি নবজাতকের প্রথম কান্না আর প্রতিটি মায়ের হাসিই যেন এই স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অক্লান্ত পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার।

সামনের দিনগুলিতেও এই সাফল্যের গল্প অব্যাহত থাকুক।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

বেড়াজাল ডিঙ্গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাঁচ মাসের গল্প কথা।

আপডেটের সময়: ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রতিকূলতার বেড়াজাল ডিঙ্গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাঁচ মাসের গল্প কথা।

কুড়িগ্রাম জেলার সীমান্তঘেঁষা জনপদ রৌমারী। নদীভাঙন, দুর্গম চরাঞ্চল আর নানা প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল হলো রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের জরুরি বিভাগ সদা জাগ্রত।

গল্প টা এই হাসপাতালের প্রসূতি বিভাগের।সীমিত জনবল ও নানাবিধ ফ্যাসিলিটির ঘাটতি নিয়েও দিন-রাত, রোদ-ঝড়-বৃষ্টি সবকিছু উপেক্ষা করে এখানকার সংশ্লিষ্ট চিকিৎসক-মিডওয়াইফ/সিনিয়র স্টাফ নার্স নবজাতককে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব পালন করে চলেছেন।

গত পাঁচ মাসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৫৮টি প্রসব সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬৪৬টি নবজাতক জীবিত জন্মগ্রহণ করেছে। প্রতিটি জীবিত শিশুর প্রথম কান্না যেন হাসপাতালের করিডোরে নতুন আশার সুর বয়ে এনেছে। প্রতিটি মায়ের মুখের হাসি স্বাস্থ্যসেবা প্রদানকারী সকলের পরিশ্রমকে সার্থক করেছে।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

তবে এই সাফল্যের গল্পের আড়ালে রয়েছে কঠোর পরিশ্রম ও ত্যাগের এক গল্প।মাত্র ২ জন মিডওয়াইফ এবং ১৬ জন সিনিয়র স্টাফ নার্স এই বিপুল সংখ্যক প্রসবসেবা পরিচালনা করেছেন। ঝুঁকিপূর্ণ প্রসব কিংবা নবজাতকের প্রসব পরবর্তী জটিলতায় আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নবীউল ইসলামের পরামর্শ অনেক ক্ষেত্রে কাজকে সহজ করেছে।উল্লেখ্য এই হাসপাতালে গাইনি কনসালটেন্ট পদ থাকলে পদটি দীর্ঘকাল যাবৎ শুন্য।

কখনো দিনের ব্যস্ততা শেষ হওয়ার আগেই রাতের জরুরি রোগী এসে পৌঁছেছে, কখনো আবার গভীর রাতে প্রসববেদনায় কাতর কোনো মাকে নিরাপদ সেবা দিতে ছুটে যেতে হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা