Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বেড়ায় ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

​বেড়ায় ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

পাবনার বেড়া মডেল থানা এলাকায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বেড়া মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল থানার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নয়নপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে আটককৃতদের বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা ও জরিমানা প্রদান করেন। ​১। মোঃ আনিছুর রহমান (৪৫), ​পিতা-মৃত ওহাব মোল্লা, গ্রাম- চক নয়নপুর, থানা- বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,৮০০ (এক হাজার আটশত) টাকা অর্থদণ্ড।
২। ​মোঃ নাজিম উদ্দিন (২৪), পিতা-ইসাহাক মোল্লা, গ্রাম- বড় পায়না, থানা-বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩। ​মোঃ সিরাজুল ইসলাম ওরফে জিকরুল (৩০), ​পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, গ্রাম- চক নয়নপুর, থানা- বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

​ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত তিন আসামিকে কঠোর পুলিশ প্রহরায় পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
​
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন,
​”মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। বেড়া থানাধীন প্রতিটি এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এই লড়াইয়ে আমরা সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বেড়ায় ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

আপডেটের সময়: ০৭:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

​বেড়ায় ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

পাবনার বেড়া মডেল থানা এলাকায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বেড়া মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল থানার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নয়নপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে আটককৃতদের বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা ও জরিমানা প্রদান করেন। ​১। মোঃ আনিছুর রহমান (৪৫), ​পিতা-মৃত ওহাব মোল্লা, গ্রাম- চক নয়নপুর, থানা- বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,৮০০ (এক হাজার আটশত) টাকা অর্থদণ্ড।
২। ​মোঃ নাজিম উদ্দিন (২৪), পিতা-ইসাহাক মোল্লা, গ্রাম- বড় পায়না, থানা-বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩। ​মোঃ সিরাজুল ইসলাম ওরফে জিকরুল (৩০), ​পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, গ্রাম- চক নয়নপুর, থানা- বেড়া, জেলা-পাবনা। ​দণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন