Dhaka ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

বেনাপোলে ছোট ছেলের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে জিডি

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 174

যশোরের বেনাপোল পোর্ট থানায় আপন ছোট ছেলের বিরুদ্ধে জমি জবরদখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন মোছাঃ হুসনে আরা বেগম (৬০)।

জিডিতে উল্লেখ করা হয়েছে, তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, বড় ছেলে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ রয়েছেন। স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া বসতভিটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অভিযোগে বলা হয়, ছোট ছেলে মোঃ রফিকুল ইসলাম বিদেশ থেকে দেশে ফিরে এসে সম্পত্তি এককভাবে ভোগদখলে রাখার চেষ্টা করছেন এবং অন্যান্য উত্তরাধিকারীদের ন্যায্য অংশ বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

জিডিতে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের ৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর দুই মেয়ে অভিযোগ করেন, তারা তাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ চান। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বেনাপোল পোর্ট থানার একটি সূত্র জানায়, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

বেনাপোলে ছোট ছেলের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে জিডি

আপডেটের সময়: ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

যশোরের বেনাপোল পোর্ট থানায় আপন ছোট ছেলের বিরুদ্ধে জমি জবরদখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন মোছাঃ হুসনে আরা বেগম (৬০)।

জিডিতে উল্লেখ করা হয়েছে, তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, বড় ছেলে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ রয়েছেন। স্বামীর মৃত্যুর পর রেখে যাওয়া বসতভিটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অভিযোগে বলা হয়, ছোট ছেলে মোঃ রফিকুল ইসলাম বিদেশ থেকে দেশে ফিরে এসে সম্পত্তি এককভাবে ভোগদখলে রাখার চেষ্টা করছেন এবং অন্যান্য উত্তরাধিকারীদের ন্যায্য অংশ বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ