বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে (বিজিবি) সদস্যরা। শনিবার (১১ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের একটি আম বাগান থেকে এ অস্ত্র-গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ ম্যাগাজিন ও গুলি মামলা দায়ের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




















