Dhaka ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ১১টি ড্রেজার বিকল

ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি ড্রেজার বিকল করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর উপজেলার কাচারি ঘাট থেকে জালালের চর পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা। অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি ড্রেজার শনাক্ত করে তা বিকল করা হয়।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রতিনিধি এবং কোতোয়ালি মডেল থানার একটি পুলিশ টিম অভিযানে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে বালু উত্তোলন সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ১১টি ড্রেজার বিকল

আপডেটের সময়: ০৮:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬