মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপ’র উঠান বৈঠক ৩ ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকার সময় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী ধানের শীষ মার্কার কান্ডারী অধ্যক্ষ আলমগীর হোসেন এর সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বিবাহিত নারীর ওপর এসিড নিক্ষেপ
সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক জননেতা নজরুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনের ধানের শীষের কান্ডারী অধ্যক্ষ আলমগীর হোসেন ।তিনি পিরোজপুর-১ আসনের সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন বিএনপি’র প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণমানুষের উন্নয়নের দায়িত্ব পেলে গোটা পিরোজপুরের দুর্নীতি, সন্ত্রাস প্রতিরোধে সর্বশক্তি দিয়ে সচেষ্ট থাকবেন
এবং মায়েদের কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান, ও কৃষকদের উন্নয়নে সর্বাত্তোক চেষ্টা করিবেন। জনগণের শিক্ষা, স্বাস্থ্য সেবা উন্নয়নে নেতৃত্ব দিবেন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গিকার। পথসভায় জেলা , উপজেলার এবং ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




















