Dhaka ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায়( এলসিএস) শ্রমিক নিয়োগে স্বচ্ছতার দাবি এলজিইডির

নওগাঁর মান্দায়( এলসিএস) শ্রমিক নিয়োগে স্বচ্ছতার দাবি এলজিইডির। অযোগ্যদের মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগ সরকারি বিধিমালা অনুসরণ করে স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এলজিইডি।

তবে বৈধ নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বিবেচিত ও বাদ পড়া কয়েকজন আবেদনকারী রোববার (১২ জুলাই) মানববন্ধন করে নিয়োগ প্রক্রিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৪টি আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। পরে নির্ধারিত তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি বিধিমালা অনুসরণ করে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে নির্বাচন করা হয়।
এলজিইডির দাবি, লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, আবেদনকারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তিতে লটারির তারিখ, সময় ও স্থান আগেই উল্লেখ ছিল এবং সেই অনুযায়ী পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়।

উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, সরকারি নির্দেশনা ও বিধিমালা অনুসরণ করেই লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট কর্মকর্তা, আবেদনকারী ও উপস্থিত সবার সামনেই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে৷

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের বিষয়টি উপজেলা প্রকৌশলী বিস্তারিত বলতে পারবেন। আমি লটারির অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

এর আগে গত ১০ জুলাই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এলসিএস শ্রমিক নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে। এর ধারাবাহিকতায় রোববার
নিয়োগে বাদ পড়া কয়েকজন আবেদনকারী মানববন্ধন করে লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

জনপ্রিয় পোস্ট

মান্দায়( এলসিএস) শ্রমিক নিয়োগে স্বচ্ছতার দাবি এলজিইডির

আপডেটের সময়: ০৯:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নওগাঁর মান্দায়( এলসিএস) শ্রমিক নিয়োগে স্বচ্ছতার দাবি এলজিইডির। অযোগ্যদের মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগ সরকারি বিধিমালা অনুসরণ করে স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এলজিইডি।

তবে বৈধ নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বিবেচিত ও বাদ পড়া কয়েকজন আবেদনকারী রোববার (১২ জুলাই) মানববন্ধন করে নিয়োগ প্রক্রিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৪টি আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। পরে নির্ধারিত তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি বিধিমালা অনুসরণ করে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে নির্বাচন করা হয়।
এলজিইডির দাবি, লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, আবেদনকারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

নিয়োগ বিজ্ঞপ্তিতে লটারির তারিখ, সময় ও স্থান আগেই উল্লেখ ছিল এবং সেই অনুযায়ী পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়।

উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, সরকারি নির্দেশনা ও বিধিমালা অনুসরণ করেই লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট কর্মকর্তা, আবেদনকারী ও উপস্থিত সবার সামনেই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে৷

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ