যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-২
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করেছে (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃতঃ রেজাউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(২৮) ও ঝিকরগাছা উপজেলার বেলে বটতলা গ্রামের মৃতঃ আঃ খালেকের ছেলে আঃ আজিজ(৪৫)।
সোমবার (১৭ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এসময় ভারতীয় ১৫ পিস ইয়াবা, ০৪ কেজি গাঁজা, ০১টি মোবাইল, ৭৯টি শাড়ী, ০২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০/- টাকা। আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,১০,৫৪০/-(নয় লক্ষ দশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।










