Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিলেটে পৃথক অভিযানে মোগলাবাজার ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাপীড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৮ অক্টোবর ও রোববার (২৭ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল। তারা দুজনই উপজেলা আওয়ামী লীগ নেতা।

র‌্যাব জানায়, সোমবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করা হয়। আর রোববার র‌্যাব গ্রেফতার করে লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলকে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছিলেন। তাকে ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করার পর সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেটের সময়: ০৭:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪