Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যে কালিগঞ্জ থেকে দুটি ককটেল উদ্ধার

পূর্ব দিগন্ত বার্তা

সাতক্ষীরা জেলার শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যে কালিগঞ্জ থেকে দুটি ককটেল উদ্ধার

সাতক্ষীরা জেলার শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলামের পোল্ট্রি ফার্মের পিছনে মোতালেব গাজীর বাগান থেকে ব্যাগে রাখা ওই ককটেল উদ্ধার করা হয়।

চৌধুরাটি গ্রামের মোতলেব গাজী জানান, তিনি তার গরু ছাগলের জন্য গাছের কচিপাতাযুক্ত ডাল সংগ্রহ করতে শনিবার সকালে নিজের বাগানে যান। এ সময় তিনি একটি চটের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান। জামাল ফারুক বিষয়টি পুলিশকে অবহিত করলে দুপুর ১২টার দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুলের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

তবে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান জানান, সন্ত্রাসী ইয়ার আলীর স্বীকারোক্তি অনুযায়ি ওই দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রশাসনের আয়োজনে ভেড়ামারায়া বর্ষবরণ উৎসব

উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) রাতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে পুলিশ এবং র‍্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার ডাকাত বাহিনীর অন্যতম নেতা ও শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীকে(৪৪) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে। সেসময় পুলিশ জানিয়েছিল- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগসহ প্রায় ২ ডজন মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকার আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে ইয়ার আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সংসদ সদস্যকে সংবর্ধনা অধ্যক্ষের অবসর জনিত বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং কিছু পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন

শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যে কালিগঞ্জ থেকে দুটি ককটেল উদ্ধার

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যে কালিগঞ্জ থেকে দুটি ককটেল উদ্ধার

আপডেটের সময়: ০৬:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

সাতক্ষীরা জেলার শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যে কালিগঞ্জ থেকে দুটি ককটেল উদ্ধার

সাতক্ষীরা জেলার শীর্ষ ডাকাত ইয়ার আলীর দেয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলামের পোল্ট্রি ফার্মের পিছনে মোতালেব গাজীর বাগান থেকে ব্যাগে রাখা ওই ককটেল উদ্ধার করা হয়।

চৌধুরাটি গ্রামের মোতলেব গাজী জানান, তিনি তার গরু ছাগলের জন্য গাছের কচিপাতাযুক্ত ডাল সংগ্রহ করতে শনিবার সকালে নিজের বাগানে যান। এ সময় তিনি একটি চটের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান। জামাল ফারুক বিষয়টি পুলিশকে অবহিত করলে দুপুর ১২টার দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুলের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ মতবিনিময়

তবে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান জানান, সন্ত্রাসী ইয়ার আলীর স্বীকারোক্তি অনুযায়ি ওই দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) রাতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে পুলিশ এবং র‍্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার ডাকাত বাহিনীর অন্যতম নেতা ও শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীকে(৪৪) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে। সেসময় পুলিশ জানিয়েছিল- কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগসহ প্রায় ২ ডজন মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকার আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে ইয়ার আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন