Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার। রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গায় দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার।

গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।

মির্জা আব্বাস বলেন, এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবির কথা বলতে পারেন। এ ছাড়াও দাবির কথা জানানোর একটা সিস্টেম আছে। সিস্টেমে আসতে পারেন। কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশটিকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় মন্তব্য করে তিনি বলেন, আমরা আহ্বান জানাবো এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবং আরেকটা জিনিস বলবো যে রোজা মুখে রেখে যাই হোক মিথ্যা কথাটা বলবেন না। অপপ্রচার করবেন না। উল্টাপাল্টা গালিগালাজ করবেন না। এতে নিজেদের বংশের পরিচয় মর্যাদা পরিচয় পাওয়া যায়। কে কোথা থেকে আসছেন। আপনাদের একজনের বাবা হলো জামায়াতের রোকন। মা জামায়তের রোকন।

তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না,বহুদিনের। তোমাদের অনেকের জন্ম হয় নাই। বাপ-মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করো। সত্যি কথা বলে। মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষকে খাটো করার চেষ্টা করো না।

আরও পড়ুনঃ  নড়িয়ায় জ'ন'দু'র্ভো'গ এড়াতে ইজারামুক্ত খেয়াঘাট।

বিএনপির স্থায়ী কমিটির এই প্রভাবশালী নেতা বলেন, আজকে আমাদের এই সরকারের অনেক কাজের মধ্যে আজকে প্রথম একটা কাজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন হলো। সরকারের এক মাসে পূর্ণ হয়নি, এর মধ্যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে। এরপর আসবে কৃষক কার্ডসহ আরও অনেক কিছু। কিন্তু এরই মধ্যে বহু লোক বহু সমালোচনা করছে। তাদের ভাবটা এরকম যে, এই সরকার হাজার বছর ক্ষমতায় আছে। সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। ১৭ বছর ছিল অন্য একটা দল এটা ভুলে গেলে চলবে না। অনেকেই ভাবেন যে এই সরকার ১৭ বছরের সরকার।

আরও পড়ুনঃ  মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, দৈনিক নিরপেক্ষ’র যুগ্ম সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান, পরিবেশবিদ বাপ্পী সরদার, বাংলাদেশ খেলাফত মজলিস’র সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুহাম্মদ হোসাইন ও আবু জাফর

আরো পড়ুন

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাই

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

আপডেটের সময়: ০৮:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬