Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট বিপাকে চালক ও সাধারণ মানুষ

তেলের তীব্র সংকট

পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট বিপাকে চালক ও সাধারণ মানুষ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় হঠাৎ করেই তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল ও অকটেনের অভাবে উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহন চালকদের ভিড় থাকলেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

সোমবার (৯ মার্চ) সারাদিন তালা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাটকেলঘাটার মজুমদার তেল পাম্পে পাম্পের চারপাশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

এদিকে মির্জাপুর ফিলিং স্টেশনে পেট্রোল না থাকার কথা উল্লেখ করে মেশিনের গায়ে নোটিশ টানানো দেখা গেছে। তবে সেখানে সীমিত পরিসরে ডিজেল বিক্রি করতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে পাটকেলঘাটার নোয়াপাড়া তেল পাম্পে। সেখানে পেট্রোল ও অকটেন না থাকলেও কিছু পরিমাণ ডিজেল বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে ৩০ মাইল লস্কার তেল পাম্পও দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, ফলে গ্রাহকরা তেল সংগ্রহ করতে না পেরে ফিরে যাচ্ছেন।

পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় কথা হয় কয়েকজন মোটরসাইকেল চালকের সঙ্গে। তারা জানান, সারাদিন মোটরসাইকেল চালিয়ে যে আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে। কিন্তু পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, তেল সংগ্রহের জন্য তারা ডিপোতে গাড়ি পাঠিয়েছিলেন। প্রায় সাত হাজার টাকা ভাড়া খরচ করেও মাত্র ৩০ হাজার টাকার ডিজেল সরবরাহ পেয়েছেন। সেই সীমিত ডিজেলই এখন গ্রাহকদের মধ্যে বিতরণ করা হচ্ছে, যা রাতের মধ্যেই শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

মির্জাপুর শাপলা ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, আমাদের পাম্পেও পেট্রোল ও অকটেন নেই। সীমিত পরিসরে শুধু ডিজেল দেওয়া হচ্ছে।

এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে প্রায় ১৪ থেকে ১৫ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে সরবরাহ সংকটের কারণে পাটকেলঘাটাসহ আশপাশের এলাকায় তীব্র ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা দ্রুত জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট বিপাকে চালক ও সাধারণ মানুষ

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট বিপাকে চালক ও সাধারণ মানুষ

আপডেটের সময়: ১২:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট বিপাকে চালক ও সাধারণ মানুষ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় হঠাৎ করেই তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পেট্রোল ও অকটেনের অভাবে উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহন চালকদের ভিড় থাকলেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

সোমবার (৯ মার্চ) সারাদিন তালা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাটকেলঘাটার মজুমদার তেল পাম্পে পাম্পের চারপাশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।

এদিকে মির্জাপুর ফিলিং স্টেশনে পেট্রোল না থাকার কথা উল্লেখ করে মেশিনের গায়ে নোটিশ টানানো দেখা গেছে। তবে সেখানে সীমিত পরিসরে ডিজেল বিক্রি করতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে পাটকেলঘাটার নোয়াপাড়া তেল পাম্পে। সেখানে পেট্রোল ও অকটেন না থাকলেও কিছু পরিমাণ ডিজেল বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে ৩০ মাইল লস্কার তেল পাম্পও দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, ফলে গ্রাহকরা তেল সংগ্রহ করতে না পেরে ফিরে যাচ্ছেন।

পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় কথা হয় কয়েকজন মোটরসাইকেল চালকের সঙ্গে। তারা জানান, সারাদিন মোটরসাইকেল চালিয়ে যে আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে। কিন্তু পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন