Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরল জাতীয়তাবাদী যুবদল

রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরল জাতীয়তাবাদী যুবদল

ঢাকা, ৮ জুলাই ২০২৬: রাজধানীর নয়াপল্টনের ভিক্টোরি হোটেলে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল তাদের বর্তমান কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলা, সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে বহু নেতাকর্মী গুম, নিহত, আহত, পঙ্গুত্ব, গ্রেপ্তার এবং মামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিট অংশগ্রহণ করে। ওই আন্দোলনে সংগঠনের ৭৮ জন নেতাকর্মী নিহত হন এবং শত শত নেতাকর্মী আহত ও পঙ্গুত্ব বরণ করেন বলে দাবি করা হয়।

আরও পড়ুনঃ  রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে

সংগঠনটি জানায়, আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গত এক বছরে যুবদলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও এফডিআর প্রদান, নদী-খাল পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, কৃষকের ধান কেটে দেওয়া, অসহায় ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, দৃষ্টিপ্রতিবন্ধীদের সহযোগিতা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ।

আরও পড়ুনঃ  সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হুমকি, থানায় অভিযোগ

এছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ধারাবাহিক মতবিনিময় সভা, জরুরি সভা, সাংগঠনিক সপ্তাহ পালন, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিভাগীয় পর্যবেক্ষক টিম গঠনের বিষয়ও তুলে ধরা হয়।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে যুবদল জানায়, জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা, যুবসমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করা, কর্মসংস্থানমুখী উদ্যোগে সহযোগিতা, রক্তদান কর্মসূচি, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনের শেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে যুবদল নেতৃবৃন্দ বলেন, সংগঠন-সংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে তারা জানান, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'
জনপ্রিয় পোস্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরল জাতীয়তাবাদী যুবদল

আপডেটের সময়: ০৮:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরল জাতীয়তাবাদী যুবদল

ঢাকা, ৮ জুলাই ২০২৬: রাজধানীর নয়াপল্টনের ভিক্টোরি হোটেলে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল তাদের বর্তমান কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলা, সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে বহু নেতাকর্মী গুম, নিহত, আহত, পঙ্গুত্ব, গ্রেপ্তার এবং মামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিট অংশগ্রহণ করে। ওই আন্দোলনে সংগঠনের ৭৮ জন নেতাকর্মী নিহত হন এবং শত শত নেতাকর্মী আহত ও পঙ্গুত্ব বরণ করেন বলে দাবি করা হয়।

আরও পড়ুনঃ  গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে ব্লেড, তদন্তে ইউএনও;

সংগঠনটি জানায়, আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গত এক বছরে যুবদলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও এফডিআর প্রদান, নদী-খাল পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, কৃষকের ধান কেটে দেওয়া, অসহায় ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, দৃষ্টিপ্রতিবন্ধীদের সহযোগিতা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

এছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ধারাবাহিক মতবিনিময় সভা, জরুরি সভা, সাংগঠনিক সপ্তাহ পালন, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিভাগীয় পর্যবেক্ষক টিম গঠনের বিষয়ও তুলে ধরা হয়।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে যুবদল জানায়, জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা, যুবসমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করা, কর্মসংস্থানমুখী উদ্যোগে সহযোগিতা, রক্তদান কর্মসূচি, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনের শেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে যুবদল নেতৃবৃন্দ বলেন, সংগঠন-সংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে তারা জানান, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত