Dhaka ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়া এলাকায় একটি পরিবারের সবাইকে পুড়িয়ে মারার জন্য রাতের আধারে রান্না ঘরে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

ব্রহ্মরাজপুর সাহা পাড়া এলাকার মাসুম গাজী জানান- ২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম।এসময় আমার বাবা মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন শারমিনকে দেখতে গিয়েছিল। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মায়ের ডাকচিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার বসত ঘরের সাথে থাকা রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় বাড়ির সবাই এবং প্রতিবেশীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পরে সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ২ আইসি মাহবুব রহমানসহ সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

মাসুম গাজীর মা পারুল পারভীন জানান- রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি ও আমার স্বামী শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমার মেয়ে শারমিনকে দেখে বাড়ি আসি। এসময় আমার বাড়ির সামনে আমবাগানে প্রতিবেশী সোনা বিশ্বাসের পুত্র গোপাল বিশ্বাস ও অজ্ঞাত একজন লোক দাড়িয়ে বিড়ি খাচ্ছে। আমরা ক্লান্ত থাকায় দ্রুত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

তখন হঠাৎ রান্না ঘরের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বাহিরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমার ডাকচিৎকারে বাড়ির সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় দুজনকে দৌড়ে পালাতে দেখি। রান্না ঘরের পিছন দিক থেকে আমাদের বাড়ির সবাইকে পুড়িয়ে মারার জন্য আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

এসময় তিনি আরও জানান- আমাদের রান্না ঘরে গ্যাসের চুলা ও সিলিন্ডার ছিল। আর এক মিনিট দেরি হলে গ্যাসের চুলা ও সিলিন্ডারে আগুন লেগে গেলে আমরা সবাই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যেতাম।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাসুম গাজী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান- অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

আপডেটের সময়: ০৯:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়া এলাকায় একটি পরিবারের সবাইকে পুড়িয়ে মারার জন্য রাতের আধারে রান্না ঘরে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

ব্রহ্মরাজপুর সাহা পাড়া এলাকার মাসুম গাজী জানান- ২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম।এসময় আমার বাবা মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন শারমিনকে দেখতে গিয়েছিল। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মায়ের ডাকচিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার বসত ঘরের সাথে থাকা রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় বাড়ির সবাই এবং প্রতিবেশীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পরে সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ২ আইসি মাহবুব রহমানসহ সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

মাসুম গাজীর মা পারুল পারভীন জানান- রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি ও আমার স্বামী শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমার মেয়ে শারমিনকে দেখে বাড়ি আসি। এসময় আমার বাড়ির সামনে আমবাগানে প্রতিবেশী সোনা বিশ্বাসের পুত্র গোপাল বিশ্বাস ও অজ্ঞাত একজন লোক দাড়িয়ে বিড়ি খাচ্ছে। আমরা ক্লান্ত থাকায় দ্রুত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

তখন হঠাৎ রান্না ঘরের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বাহিরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমার ডাকচিৎকারে বাড়ির সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় দুজনকে দৌড়ে পালাতে দেখি। রান্না ঘরের পিছন দিক থেকে আমাদের বাড়ির সবাইকে পুড়িয়ে মারার জন্য আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ