Dhaka ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

(১৮ই মার্চ) রোজ বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব এর উদ্যোগে বিকেল পাঁচ ঘটিকার সময় ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ’র সভাপতিত্বে উক্ত আয়োজনটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর দেশ, জাতি এবং বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সানা উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন, সমাজসেবক নুরুল আলম, উন্নয়নকর্মী মাহাবুব কাউসার, ছাত্রনেতা শাহ কামাল, ক্রীড়াবিদ ফারুক হোসেন প্রমূখ।
ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন সার্ফার সোহেল, করিম, জয়, ঊর্মি ও শারমিন সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে ক্লাবের বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব দীর্ঘদিন ধরে সার্ফিং এর পাশাপাশি সমুদ্র সৈকতে লাইফ সেভিংস কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি, সাতার প্রশিক্ষণ এবং দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও তারা সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আপডেটের সময়: ১১:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

(১৮ই মার্চ) রোজ বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব এর উদ্যোগে বিকেল পাঁচ ঘটিকার সময় ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ’র সভাপতিত্বে উক্ত আয়োজনটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর দেশ, জাতি এবং বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সানা উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন, সমাজসেবক নুরুল আলম, উন্নয়নকর্মী মাহাবুব কাউসার, ছাত্রনেতা শাহ কামাল, ক্রীড়াবিদ ফারুক হোসেন প্রমূখ।
ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন সার্ফার সোহেল, করিম, জয়, ঊর্মি ও শারমিন সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত