Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার।

খুলশীতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার।

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় এক চুরির ঘটনায় মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৫ মে দিবাগত রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টার মধ্যে খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার ‘মনিজা মঞ্জিল’-এর একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বিষ্ণু পদ ধরের বাসা থেকে অজ্ঞাতনামা চোরেরা প্রায় ৩ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ধর্মীয় মূর্তি, প্রাইজ বন্ড এবং নগদ টাকাসহ সর্বমোট ৯ লক্ষ ৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ-০৯/০৫/২০২৬) দায়ের করেন।

পুলিশের সফল অভিযান ও মালামাল উদ্ধার
মামলা দায়েরের পরপরই খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ এনামুল হক ও এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

৯ মে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় নজরুলের হেফাজত থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে নজরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার হাজারী লেইনের ‘নিউ খাজা জুয়েলার্স’ থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ, স্বর্ণ ক্রয়ের ভাউচার এবং স্বর্ণ পরীক্ষার রিপোর্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চুরির ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এক নজরে উদ্ধারকৃত আলামত:

১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ (মূল্য প্রায় ১.৮০ লক্ষ টাকা)

০১টি ল্যাপটপ

স্বর্ণ ক্রয়ের ভাউচার ও ল্যাব রিপোর্ট।

Tag :
জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার।

আপডেটের সময়: ০৭:১৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

খুলশীতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার।

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় এক চুরির ঘটনায় মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৫ মে দিবাগত রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টার মধ্যে খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার ‘মনিজা মঞ্জিল’-এর একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বিষ্ণু পদ ধরের বাসা থেকে অজ্ঞাতনামা চোরেরা প্রায় ৩ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ধর্মীয় মূর্তি, প্রাইজ বন্ড এবং নগদ টাকাসহ সর্বমোট ৯ লক্ষ ৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ-০৯/০৫/২০২৬) দায়ের করেন।

পুলিশের সফল অভিযান ও মালামাল উদ্ধার
মামলা দায়েরের পরপরই খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নির্দেশনায় এসআই মোঃ এনামুল হক ও এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

৯ মে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় নজরুলের হেফাজত থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে নজরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার হাজারী লেইনের ‘নিউ খাজা জুয়েলার্স’ থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ, স্বর্ণ ক্রয়ের ভাউচার এবং স্বর্ণ পরীক্ষার রিপোর্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'