Dhaka ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি–ইনোভেশন কমিটির সমন্বিত সভা

ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত মাসের রেজুলেশনের অগ্রগতি, চলমান কার্যক্রম এবং নতুন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মোঃ সাইফুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সাইবার অপরাধ প্রতিরোধে জোরালো কর্মপরিকল্পনা
সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার প্রতিরোধ কমিটি গঠন ও কার্যক্রম সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দিকনির্দেশনা প্রদান, অনলাইন অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে মনিটরিং জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া এআই-জেনারেটেড ভুয়া তথ্য ও কনটেন্ট শনাক্তকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ, আমলযোগ্য সাইবার অপরাধ দ্রুত আইনের আওতায় আনা এবং সামাজিক অংশগ্রহণভিত্তিক সিভিল প্রটেকশন ফোর্স গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

আইসিটি ও ইনোভেশনে গতিশীলতা
জেলার ১৩১টি আইসিটি ল্যাবসমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে আর্থিক ও প্রশাসনিক তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি অফিসসমূহের তথ্য-ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু এবং একটি ইনোভেশন হাব প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কনটেন্ট ও উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও মূল্যায়নের বিষয়েও আলোচনা হয়।

সভাপতি বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সচেতনতা, প্রশিক্ষণ ও কার্যকর নজরদারির মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধ সম্ভব।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত

সভা দুটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি–ইনোভেশন কমিটির সমন্বিত সভা

আপডেটের সময়: ০৭:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত মাসের রেজুলেশনের অগ্রগতি, চলমান কার্যক্রম এবং নতুন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মোঃ সাইফুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

সাইবার অপরাধ প্রতিরোধে জোরালো কর্মপরিকল্পনা
সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার প্রতিরোধ কমিটি গঠন ও কার্যক্রম সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দিকনির্দেশনা প্রদান, অনলাইন অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে মনিটরিং জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া এআই-জেনারেটেড ভুয়া তথ্য ও কনটেন্ট শনাক্তকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ, আমলযোগ্য সাইবার অপরাধ দ্রুত আইনের আওতায় আনা এবং সামাজিক অংশগ্রহণভিত্তিক সিভিল প্রটেকশন ফোর্স গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

আইসিটি ও ইনোভেশনে গতিশীলতা
জেলার ১৩১টি আইসিটি ল্যাবসমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে আর্থিক ও প্রশাসনিক তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি অফিসসমূহের তথ্য-ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু এবং একটি ইনোভেশন হাব প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কনটেন্ট ও উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও মূল্যায়নের বিষয়েও আলোচনা হয়।

সভাপতি বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সচেতনতা, প্রশিক্ষণ ও কার্যকর নজরদারির মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধ সম্ভব।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়