Dhaka ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে, অচিরে টুরিস্ট ভিসা চালু করা হবে।শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ঢাকায় যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন, ভারতে দিল্লিতে বিএসএফ- বিজেবি পর্যায়ের বৈঠকে পুশইনের বিষয়ের সফল আলোচনা হয়েছে। এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না।তিনি আরও বলেন, ভারতের ১৪০ কোটি জনগণের সাথে বাংলাদেশের ২০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসাথে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দিবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীনেশ ত্রিবেদী বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি নিশ্চিত যে   বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

গত ২৪ সালের এপ্রিল মাসে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮ তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসার সময় তার সাথে তার সহধর্মিনী  মৃণাল ত্রিবেদী এসেছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বেনাপোল বন্দরের কর্মকর্তারা বেনাপোল ইমিগ্রেশনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সড়কপথে বেলা ১২:৩০ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

আপডেটের সময়: ০৬:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে, অচিরে টুরিস্ট ভিসা চালু করা হবে।শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ঢাকায় যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন, ভারতে দিল্লিতে বিএসএফ- বিজেবি পর্যায়ের বৈঠকে পুশইনের বিষয়ের সফল আলোচনা হয়েছে। এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না।তিনি আরও বলেন, ভারতের ১৪০ কোটি জনগণের সাথে বাংলাদেশের ২০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসাথে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দিবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

দীনেশ ত্রিবেদী বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি নিশ্চিত যে   বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

গত ২৪ সালের এপ্রিল মাসে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮ তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসার সময় তার সাথে তার সহধর্মিনী  মৃণাল ত্রিবেদী এসেছেন।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।