Dhaka ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু,অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূঁইয়াএকাডেমীর শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়েছে বলে দাবী করে ওই একাডেমির শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। মেহেদির সহপাঠীরা জানান আপন নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর আইফোন মোবাইল চুরির অপবাদ দিয়ে একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস, রাহাত সহ ৯/১০জন শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের নামে ( নীচের শ্রেনির) ৭ ম /৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী, ইসমাইল সহ বেশ কয়েকজনকে দফায় দফায় নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ  চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যু

উপায়ান্তর না দেখে মেহেদীসহ নির্যাতিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবহিত করলে অধ্যক্ষ তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন।তারা সাথে সাথে লিখিত অভিযোগ দিলেও অধ্যক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপণ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ দেওয়ার অপরাধে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মেহেদিকে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

তাদের নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ হোস্টেলের বারিন্দায় মেহেদী মাফলার পেঁচিয়ে ১৬ জুন মঙ্গলবার বিকালে আত্মহত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে মেহেদির আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ জনতা একাডেমিতে হামলা করে ভাঙচুর করে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবি'র অভিযানে অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

এ ব্যাপারে একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান আত্মহননের পথ বেছে নেয় বলে একটি বিবৃতি প্রদান করেন।

রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে বলেন,স্কুল ছাত্র মেহেদী হাসানের মৃত্যুর দায় একাডেমি কর্তৃপক্ষ কোন ভাবেই এড়াতে পারেন না। আমি সঠিক তদন্তের মাধ্যমে সকল দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কে ন্যায় বিচারের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবি করে রামগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা রামগঞ্জ শহরের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু,অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৬:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু,অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূঁইয়াএকাডেমীর শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়েছে বলে দাবী করে ওই একাডেমির শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। মেহেদির সহপাঠীরা জানান আপন নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর আইফোন মোবাইল চুরির অপবাদ দিয়ে একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস, রাহাত সহ ৯/১০জন শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের নামে ( নীচের শ্রেনির) ৭ ম /৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী, ইসমাইল সহ বেশ কয়েকজনকে দফায় দফায় নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক

উপায়ান্তর না দেখে মেহেদীসহ নির্যাতিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবহিত করলে অধ্যক্ষ তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন।তারা সাথে সাথে লিখিত অভিযোগ দিলেও অধ্যক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপণ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ দেওয়ার অপরাধে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মেহেদিকে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

তাদের নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ হোস্টেলের বারিন্দায় মেহেদী মাফলার পেঁচিয়ে ১৬ জুন মঙ্গলবার বিকালে আত্মহত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে মেহেদির আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ জনতা একাডেমিতে হামলা করে ভাঙচুর করে।

আরও পড়ুনঃ  কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য।