Dhaka ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত “ফ্রিডোম অব এক্সপ্রেশন ফর ইফেক্টিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ (ফ্রিড)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইএসডিও ফ্রিড প্রকল্পের দিনাজপুর জেলা প্রশাসকের সমন্বয়কারী মো. আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

আরও পড়ুনঃ  হাসপাতালে সেবার আড়ালে দালালচক্রের দৌরাত্ম্য—নীরব কেন প্রশাসন?

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় ফ্রিড প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

আরও পড়ুনঃ  নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই, এবার বিকেএসপিতে

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত “ফ্রিডোম অব এক্সপ্রেশন ফর ইফেক্টিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ (ফ্রিড)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইএসডিও ফ্রিড প্রকল্পের দিনাজপুর জেলা প্রশাসকের সমন্বয়কারী মো. আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছার এনামুল হত্যা মামলার আসামী রবিউল মালয়েশিয়ায় আটক

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় ফ্রিড প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

আরও পড়ুনঃ  হাসপাতালে সেবার আড়ালে দালালচক্রের দৌরাত্ম্য—নীরব কেন প্রশাসন?

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই!