Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

প্রবীণ সংবাদপত্র পরিবেশক স্বপন চক্রবর্তীর ৬ষ্ঠ তিরোধান দিবস পালিত

ঝিকরগাছার প্রবীণ সংবাদপত্র পরিবেশক স্বপন চক্রবর্তীর ৬ষ্ঠ তিরোধান দিবস পালিত

 

যশোরের ঝিকরগাছার জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের প্রবীণ পরিবেশক স্বর্গীয় স্বপন চক্রবর্তীর ৬ষ্ঠ তিরোধান দিবস বৃহস্পতিবার (২ জুলাই) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন।

প্রায় চার দশকেরও বেশি সময় ধরে তিনি ঝিকরগাছা উপজেলায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন। দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবনে সংবাদপত্র বিতরণকে তিনি শুধু পেশা হিসেবে নয়, সমাজে তথ্যপ্রবাহ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করতেন।

ভোরের আলো ফোটার আগেই সংবাদপত্র সংগ্রহ করে উপজেলার বিভিন্ন প্রান্তের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া ছিল তাঁর প্রতিদিনের নিয়মিত কাজ। দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং বিনয়ী আচরণের কারণে সাংবাদিক, পাঠক ও সংবাদপত্র সংশ্লিষ্ট মহলে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও আস্থাভাজন একজন মানুষ। ঝিকরগাছায় সংবাদপত্র বিতরণ ব্যবস্থাকে সুসংগঠিত করতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

স্বপন চক্রবর্তীর মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া দায়িত্ব পালন করে আসছেন ছেলে সজল কুমার চক্রবর্তী তনু। বাবার প্রতিষ্ঠিত সুনাম ও বিশ্বাস ধরে রেখে তিনি বর্তমানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের পরিবেশনার কাজ নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন।

তিরোধান দিবস উপলক্ষে পারিবারিক উদ্যোগে তাঁর নিজ বাসভবনে আত্মার শান্তি কামনায় বিশেষ পূজা-অর্চনা, ধর্মীয় প্রার্থনা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

স্বপন চক্রবর্তীর ছেলে সজল কুমার চক্রবর্তী তনু বলেন, “বাবা তাঁর পুরো জীবনটাই সংবাদপত্রের সঙ্গে কাটিয়েছেন। পাঠকের হাতে সময়মতো পত্রিকা পৌঁছে দেওয়াকেই তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেন। তাঁর আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণা। বাবার দেখানো পথ অনুসরণ করে তাঁর অর্জিত সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করছি। তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করছি।

এদিকে তিরোধান দিবস উপলক্ষে ঝিকরগাছার সাংবাদিক, সংবাদপত্র পরিবেশক, পাঠক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে স্বপন চক্রবর্তীকে স্মরণ করেন। তাঁরা তাঁর নিষ্ঠা, সততা ও সংবাদপত্রের প্রতি আজীবন নিবেদিত অবদানের কথা স্মরণ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

প্রবীণ সংবাদপত্র পরিবেশক স্বপন চক্রবর্তীর ৬ষ্ঠ তিরোধান দিবস পালিত

আপডেটের সময়: ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ঝিকরগাছার প্রবীণ সংবাদপত্র পরিবেশক স্বপন চক্রবর্তীর ৬ষ্ঠ তিরোধান দিবস পালিত

 

যশোরের ঝিকরগাছার জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের প্রবীণ পরিবেশক স্বর্গীয় স্বপন চক্রবর্তীর ৬ষ্ঠ তিরোধান দিবস বৃহস্পতিবার (২ জুলাই) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন।

প্রায় চার দশকেরও বেশি সময় ধরে তিনি ঝিকরগাছা উপজেলায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন। দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবনে সংবাদপত্র বিতরণকে তিনি শুধু পেশা হিসেবে নয়, সমাজে তথ্যপ্রবাহ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করতেন।

ভোরের আলো ফোটার আগেই সংবাদপত্র সংগ্রহ করে উপজেলার বিভিন্ন প্রান্তের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া ছিল তাঁর প্রতিদিনের নিয়মিত কাজ। দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং বিনয়ী আচরণের কারণে সাংবাদিক, পাঠক ও সংবাদপত্র সংশ্লিষ্ট মহলে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও আস্থাভাজন একজন মানুষ। ঝিকরগাছায় সংবাদপত্র বিতরণ ব্যবস্থাকে সুসংগঠিত করতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্বপন চক্রবর্তীর মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া দায়িত্ব পালন করে আসছেন ছেলে সজল কুমার চক্রবর্তী তনু। বাবার প্রতিষ্ঠিত সুনাম ও বিশ্বাস ধরে রেখে তিনি বর্তমানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের পরিবেশনার কাজ নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন।

তিরোধান দিবস উপলক্ষে পারিবারিক উদ্যোগে তাঁর নিজ বাসভবনে আত্মার শান্তি কামনায় বিশেষ পূজা-অর্চনা, ধর্মীয় প্রার্থনা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

স্বপন চক্রবর্তীর ছেলে সজল কুমার চক্রবর্তী তনু বলেন, “বাবা তাঁর পুরো জীবনটাই সংবাদপত্রের সঙ্গে কাটিয়েছেন। পাঠকের হাতে সময়মতো পত্রিকা পৌঁছে দেওয়াকেই তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেন। তাঁর আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণা। বাবার দেখানো পথ অনুসরণ করে তাঁর অর্জিত সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করছি। তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করছি।

এদিকে তিরোধান দিবস উপলক্ষে ঝিকরগাছার সাংবাদিক, সংবাদপত্র পরিবেশক, পাঠক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে স্বপন চক্রবর্তীকে স্মরণ করেন। তাঁরা তাঁর নিষ্ঠা, সততা ও সংবাদপত্রের প্রতি আজীবন নিবেদিত অবদানের কথা স্মরণ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত