Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

ফেসবুকে পণ্য বিক্রির নামে প্রতারণা: বাগেরহাট থেকে মূল হোতা সৌরভ গ্রেফতার

ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের আড়ালে পণ্য বিক্রির নামে গ্রাহকদের সাথে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সৌরভ সেখ (২২) নামে এক অনলাইন প্রতারককে গ্রেফতার করেছে ৩ এপিবিএন, পুলিশ।

সৌরভ সেখ বাগেরহাট সদর থানার কালিয়া গ্রামের খায়ের সেখ ও ফাতিমা বেগমের ছেলে।
গত ৯ জুলাই,বাগেরহাট সদর থানার কালিয়া গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এম, এম সালাহউদ্দীনের সরাসরি নেতৃত্বে অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে অপরাধে ব্যবহৃত ২টি মোবাইল ফোন (১টি টাচ স্ক্রিন ও ১টি বাটন ফোন)। সচল অবস্থায় থাকা ৪টি সিমসহ মোট ৭টি সিম কার্ড ও নগদ ৩৯০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সৌরভ শেখ তার অপরাধের কথা স্বীকার করে সে জানায়, গত প্রায় ৬ মাস ধরে সে এই অভিনব প্রতারণার সাথে জড়িত। ফেসবুকে একটি পেজ খুলে সেখানে বিভিন্ন আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে সে গ্রাহকদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করতো। কিন্তু অর্ডার পাওয়ার পর সে কোনো পণ্য ডেলিভারি না দিয়ে, নানামুখী চাতুর্যের আশ্রয় নিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

৩ এপিবিএন-এর সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সহায়তায় এই চক্রের অবস্থান শনাক্ত করে এবং বাগেরহাট থেকে মূল হোতাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।”
এই প্রতারণার ঘটনায় আগেই নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এপিবিএন-এর পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ফেসবুকে পণ্য বিক্রির নামে প্রতারণা: বাগেরহাট থেকে মূল হোতা সৌরভ গ্রেফতার

আপডেটের সময়: ০৯:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফেসবুকে পণ্য বিক্রির নামে প্রতারণা: বাগেরহাট থেকে মূল হোতা সৌরভ গ্রেফতার

ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের আড়ালে পণ্য বিক্রির নামে গ্রাহকদের সাথে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সৌরভ সেখ (২২) নামে এক অনলাইন প্রতারককে গ্রেফতার করেছে ৩ এপিবিএন, পুলিশ।

সৌরভ সেখ বাগেরহাট সদর থানার কালিয়া গ্রামের খায়ের সেখ ও ফাতিমা বেগমের ছেলে।
গত ৯ জুলাই,বাগেরহাট সদর থানার কালিয়া গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এম, এম সালাহউদ্দীনের সরাসরি নেতৃত্বে অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে অপরাধে ব্যবহৃত ২টি মোবাইল ফোন (১টি টাচ স্ক্রিন ও ১টি বাটন ফোন)। সচল অবস্থায় থাকা ৪টি সিমসহ মোট ৭টি সিম কার্ড ও নগদ ৩৯০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার