Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ফুটবল বিশ্বকাপ দেখে যা বললেন জামাল ভূঁইয়া

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বিশ্বকাপের উন্মাদনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিশ্বকাপের সোনালি ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে ঢাকায় এসে পৌঁছেছে।

১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তা গ্রহণ করেন।

ট্রফি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জামাল ভূঁইয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়।

এবারের সফরে বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দর থেকে সোনালি ট্রফিটি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়।

এটি বাংলাদেশের চতুর্থবার বিশ্বকাপ ট্রফি গ্রহণের বিশেষ মুহূর্ত, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উৎসাহ ও আশার সঞ্চার করেছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ফুটবল বিশ্বকাপ দেখে যা বললেন জামাল ভূঁইয়া

আপডেটের সময়: ০৪:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬