Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

কাঁচপুরে কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চূর্ণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

নারায়ণগঞ্জের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কভার্ডভ্যানের ধাক্কায় একটি ইয়ামাহা এফজেড মডেলের মোটরসাইকেল সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রাজীবুল হাসান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কাঁচপুর নয়াবাড়ি বায়া স্ট্যান্ডে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনের সংলগ্ন স্থান থেকে একটি হেল্পারবিহীন কভার্ডভ্যান মহাসড়কে উঠছিল। এ সময় মহাসড়কের বাম পাশে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন রাজীবুল হাসান। তিনি বারবার দীর্ঘক্ষণ হর্ন বাজিয়ে কভার্ডভ্যান চালককে সতর্ক করার চেষ্টা করেন। তবে চালক তা উপেক্ষা করে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাজীবুল সড়কে পড়ে যান।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

তাৎক্ষণিকভাবে তিনি নিজেকে সরিয়ে সড়কের পাশে আশ্রয় নেওয়ায় প্রাণে রক্ষা পান। কিন্তু অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পরও কভার্ডভ্যান চালক গাড়ি থামাননি। বরং মোটরসাইকেলের ওপর দিয়েই গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যান।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

এতে কভার্ডভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
পরে পেছন থেকে আসা অন্য মোটরসাইকেল আরোহীরা ধাওয়া করে কভার্ডভ্যানটি আটক করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এ ঘটনায় আহত মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা মহাসড়কে ভারী যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

কাঁচপুরে কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চূর্ণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

আপডেটের সময়: ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কাঁচপুরে কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চূর্ণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

নারায়ণগঞ্জের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কভার্ডভ্যানের ধাক্কায় একটি ইয়ামাহা এফজেড মডেলের মোটরসাইকেল সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রাজীবুল হাসান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কাঁচপুর নয়াবাড়ি বায়া স্ট্যান্ডে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনের সংলগ্ন স্থান থেকে একটি হেল্পারবিহীন কভার্ডভ্যান মহাসড়কে উঠছিল। এ সময় মহাসড়কের বাম পাশে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন রাজীবুল হাসান। তিনি বারবার দীর্ঘক্ষণ হর্ন বাজিয়ে কভার্ডভ্যান চালককে সতর্ক করার চেষ্টা করেন। তবে চালক তা উপেক্ষা করে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাজীবুল সড়কে পড়ে যান।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

তাৎক্ষণিকভাবে তিনি নিজেকে সরিয়ে সড়কের পাশে আশ্রয় নেওয়ায় প্রাণে রক্ষা পান। কিন্তু অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পরও কভার্ডভ্যান চালক গাড়ি থামাননি। বরং মোটরসাইকেলের ওপর দিয়েই গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যান।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

এতে কভার্ডভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
পরে পেছন থেকে আসা অন্য মোটরসাইকেল আরোহীরা ধাওয়া করে কভার্ডভ্যানটি আটক করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা