Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে মাছ আহরণ রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি, নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল সংলগ্ন এলাকা এবং মিলেরপাড় বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে জলাশয় ও নদ-নদীতে অবৈধভাবে ব্যবহৃত ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আইনানুযায়ী জব্দকৃত জাল ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ জাল ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য বড় হুমকি। এসব জালের মাধ্যমে মা মাছ, রেণু পোনা ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে নিধন হওয়ায় মাছের প্রাকৃতিক উৎপাদন কমে যাচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকারি আইন অনুযায়ী এসব জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জলজ সম্পদ নিশ্চিত করতে অবৈধ মাছ আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার বা সংরক্ষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর জনসাধারণকে অবৈধ মৎস্য আহরণ বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

আপডেটের সময়: ০৯:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে মাছ আহরণ রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি, নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল সংলগ্ন এলাকা এবং মিলেরপাড় বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে জলাশয় ও নদ-নদীতে অবৈধভাবে ব্যবহৃত ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আইনানুযায়ী জব্দকৃত জাল ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ