Dhaka ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছায় ভাবিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ দেবরের বিরুদ্ধে,অভিযুক্ত গ্রেপ্তার কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক আটক ৬ কোটি টাকার কুশ জব্দ সাতক্ষীরায় কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে১১দলীয় ঐক্য এর স্মারকলিপি প্রদান শার্শায় নেশা জাতীয় উইন্সেরেক্স সিরাপসহ যুবক আটক যশোরে বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫ রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। মানুষ মানুষের কল্যাণে এগিয়ে এলে এবং কৃষি খাত আরও শক্তিশালী হলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই মানুষের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কালিগঞ্জ একটি উপকূলীয় লবণাক্ত অঞ্চল হওয়ায় এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  শার্শায় নেশা জাতীয় উইন্সেরেক্স সিরাপসহ যুবক আটক

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। তিনি জানান, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে প্রকল্পের আওতায় ১ হাজার ৭৫৯ জন সুবিধাভোগী কৃষকের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি, লবণাক্ত জমিতে ধান চাষের সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রকল্পটি ইতিবাচক অবদান রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আহম্মেদ আলী পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি,মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি খাতের উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে স্থাপিত আটটি প্রদর্শনী স্টলে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, কীটনাশকের নিরাপদ ও বিকল্প ব্যবহার এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

অনুষ্ঠান শেষে অংশ গ্রহণ কারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফল কৃষি উদ্যোগ উপস্থাপন এবং কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় ভাবিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ দেবরের বিরুদ্ধে,অভিযুক্ত গ্রেপ্তার

কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। মানুষ মানুষের কল্যাণে এগিয়ে এলে এবং কৃষি খাত আরও শক্তিশালী হলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই মানুষের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কালিগঞ্জ একটি উপকূলীয় লবণাক্ত অঞ্চল হওয়ায় এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। তিনি জানান, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে প্রকল্পের আওতায় ১ হাজার ৭৫৯ জন সুবিধাভোগী কৃষকের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি, লবণাক্ত জমিতে ধান চাষের সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রকল্পটি ইতিবাচক অবদান রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আহম্মেদ আলী পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি,মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি খাতের উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে স্থাপিত আটটি প্রদর্শনী স্টলে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, কীটনাশকের নিরাপদ ও বিকল্প ব্যবহার এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক