Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসাথে তার পাঁচটি মামলায় জামিন আবেদন না’মঞ্জুর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানীর কার্যক্রম চলে।

মোঃ নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও বর্তমানে শহরের সুলতানপুরের বাসিন্দা।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই নজরুল ইসলামকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠায়। পরবর্তীতে তাকে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুরাতন সাতক্ষীরার আবির হাসানকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার পর শ্যামনগরের মালঞ্চ নদীর চরে ফেলে রাখার ঘটনায় তার চাচা মোনায়েম খান বাদি হয়ে আদালতের মাধ্যমে থানায় (জিআর-৪৩৮/২৪ সদর) নজরুল ইসলামসহ ৩৯ জনের নামে মামলা করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২০২০ সালের ২৬ মার্চ ধুলিহরের অহিদুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ব বর্তী আমবাগানে হত্যার ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদি হয়ে আদালতের মাধ্যমে থানায় (জিআর-৩৯৯/২৪, সদর) নজরুল ইসলামসহ ৫৮ জনের নামে মামলা করেন।

২০১৩ সালের ৩০ ডিসেম্বর গভীর রাতে সাতক্ষীরার আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাশেমপুর গ্রামের আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে শিকড়ি কুলবাগানে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই জিয়ারুল ইসলাম আদালতের মাধ্যমে নজরুল ইসলামসহ ১৯জনের নামে সাতক্ষীরা সদর থানায় (জিআর-৩৮০/২৪ নং, সদর) মামলা করেন। ২০১৪ সালের ১৩ জুন গভীর রাতে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইসমাইল মোড়লকে বাড়ি থেকে তুলে নিয়ে মাধবকাটিতে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই ইসরাইল মোড়ল বাদি হয়ে আদালতের মাধ্যমে নজরুল ইসলামসহ ৩৫ জনের নামে থানায় (জিআর-৪৪১/২৪ ,সদর) মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

২০১৩ সালের ২৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিএনপি- জামায়াতের হরতাল চলাকালিন ঝাউডাঙা বাজারে ভ্যান চালক গোবিন্দকাটি গ্রামের হাফিজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় তার ভগ্নিপতি সলেমান সরদার আদালতের মাধ্যমে নজরুল ইসলামসহ ৪৪ জনের নামে থানায় (জিআর-৪৩৯/২৪, সদর) হত্যা মামলা দায়ের করেন।

ওই পাঁচটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য গত বুধবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ঠ মামলার তদন্তকারি কর্মকর্তারা আবেদন জানান। সে অনুযায়ি গত বৃহস্পতিবার ঢাকার কারাগার থেকে তাকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে আনা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

দুপুর ১২টার দিকে আদালতের কাঠগড়ায় তোলা হলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল তাকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। একইসাথে তার আইনজীবীরা আদালতে ওইসব মামলায় জামিন আবেদন জানালে শুনানী শেষে সব কটি মামলায় জামিন আবেদন না’মঞ্জুর করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পুলিশ উপপরিদর্শক মাজেদুল ইসলাম। আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. সাহেদসহ ২০ জন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আসামী মোঃ নজরুল ইসলামের জামিন আবেদন না’মঞ্জুর হওয়ার পর সোমবার দুপুর একটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

আপডেটের সময়: ০৯:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসাথে তার পাঁচটি মামলায় জামিন আবেদন না’মঞ্জুর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানীর কার্যক্রম চলে।

মোঃ নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও বর্তমানে শহরের সুলতানপুরের বাসিন্দা।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই নজরুল ইসলামকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠায়। পরবর্তীতে তাকে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুরাতন সাতক্ষীরার আবির হাসানকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার পর শ্যামনগরের মালঞ্চ নদীর চরে ফেলে রাখার ঘটনায় তার চাচা মোনায়েম খান বাদি হয়ে আদালতের মাধ্যমে থানায় (জিআর-৪৩৮/২৪ সদর) নজরুল ইসলামসহ ৩৯ জনের নামে মামলা করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

২০২০ সালের ২৬ মার্চ ধুলিহরের অহিদুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ব বর্তী আমবাগানে হত্যার ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদি হয়ে আদালতের মাধ্যমে থানায় (জিআর-৩৯৯/২৪, সদর) নজরুল ইসলামসহ ৫৮ জনের নামে মামলা করেন।

২০১৩ সালের ৩০ ডিসেম্বর গভীর রাতে সাতক্ষীরার আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাশেমপুর গ্রামের আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে শিকড়ি কুলবাগানে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই জিয়ারুল ইসলাম আদালতের মাধ্যমে নজরুল ইসলামসহ ১৯জনের নামে সাতক্ষীরা সদর থানায় (জিআর-৩৮০/২৪ নং, সদর) মামলা করেন। ২০১৪ সালের ১৩ জুন গভীর রাতে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইসমাইল মোড়লকে বাড়ি থেকে তুলে নিয়ে মাধবকাটিতে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই ইসরাইল মোড়ল বাদি হয়ে আদালতের মাধ্যমে নজরুল ইসলামসহ ৩৫ জনের নামে থানায় (জিআর-৪৪১/২৪ ,সদর) মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

২০১৩ সালের ২৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিএনপি- জামায়াতের হরতাল চলাকালিন ঝাউডাঙা বাজারে ভ্যান চালক গোবিন্দকাটি গ্রামের হাফিজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় তার ভগ্নিপতি সলেমান সরদার আদালতের মাধ্যমে নজরুল ইসলামসহ ৪৪ জনের নামে থানায় (জিআর-৪৩৯/২৪, সদর) হত্যা মামলা দায়ের করেন।

ওই পাঁচটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য গত বুধবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ঠ মামলার তদন্তকারি কর্মকর্তারা আবেদন জানান। সে অনুযায়ি গত বৃহস্পতিবার ঢাকার কারাগার থেকে তাকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে আনা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে