Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির একটি ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আবু রায়হান ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

এদিকে দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

আপডেটের সময়: ০৭:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির একটি ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আবু রায়হান ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা