অভয়নগরের সিদ্ধিপাশায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
যশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আমতলা বাজার জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর খানের সভাপতিত্বে এবং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সহ-সভাপতি কাজী আমিনুর রশিদ বাবু।
উপস্থিত ছিলেন ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমজি সরোয়ার ফারাজী, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাওলাদার। ইঞ্জিনিয়ার আসলাম হোসেন, আব্দুল হক মহলদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও মহিলা দলের ওয়ার্ড সভানেত্রী রেখা, হে না বেগম, রেক্সোনা খাতুন, তাহেরা খাতুন, শ্রাবণী কেয়া, রাজিয়া সুলতানা, আসমা বেগম, কোহিনুর বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন।




















