নওগাঁর মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালনে আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে “মাছের পোনা দেশের সোনা” মৎস্য চাষের মাধ্যমে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ,
উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, মান্দা থানা ওসি (তদন্ত) মোঃ আলেফ উদ্দিন , উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা জামাতের আমির ডাঃ আমিনুল ইসলাম, এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সফল মৎস্য চাষী সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নার্গিস জাহান।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মৎস্যজীবীদের স্বাবলম্বী মুখ করে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বারোপ করেন। এছাড়াও নিষিদ্ধ জালের অপব্যবহার পোনা মাছ নিধনের উপর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মৎস্যচাষী ও খামারিরা অংশ গ্রহণ করেন । এবং সফল মৎস্যচাষীদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।




















