Dhaka ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির এক নেতার বাড়ির বারান্দা থেকে পেট্রোল ভর্তি বোতল ও পেট্রোল বোমাসাদৃশ্য একটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুব্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুব্দিপুর এলাকার বাসিন্দা ও ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেনের বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময় কে বা কারা পেট্রোল ভর্তি একটি বোতল এবং একটি ছোট কৌটা সাদা টেপ দিয়ে পেঁচানো অবস্থায় রেখে যায়। বস্তুটি দেখতে পেট্রোল বোমার মতো হওয়ায় বিষয়টি নিয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

পরে বাড়ির লোকজন বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। বস্তুটি প্রকৃতপক্ষে পেট্রোল বোমা কি না, সেটিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তু বাড়ির বারান্দায় রেখে যাওয়া হয়েছে, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান সহ পুলিশের কর্মকর্তারা ঘটনা স্থলে উপস্থিত থেকে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

আপডেটের সময়: ০৮:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির এক নেতার বাড়ির বারান্দা থেকে পেট্রোল ভর্তি বোতল ও পেট্রোল বোমাসাদৃশ্য একটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুব্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুব্দিপুর এলাকার বাসিন্দা ও ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেনের বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময় কে বা কারা পেট্রোল ভর্তি একটি বোতল এবং একটি ছোট কৌটা সাদা টেপ দিয়ে পেঁচানো অবস্থায় রেখে যায়। বস্তুটি দেখতে পেট্রোল বোমার মতো হওয়ায় বিষয়টি নিয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

পরে বাড়ির লোকজন বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ