Dhaka ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আবু মুসা সরদার (৪২) নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামের আলহাজ্ব আকবর আলী সরদারের ছেলে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু মুসা সরদার এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত রওশান আলীর ছেলে ইউনুস আলী পরিকল্পিত ভাবে তাকে সামাজিক হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কাল্পনিক, মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাঁশতলা বাজারে ব্যবসা করে আসছেন এবং সব সময় বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা পরিচালনা করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

আবু মুসা সরদারের অভিযোগ, একটি মামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাকেও জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অথচ ইউনুস আলীর সঙ্গে তার কোনো ধরনের লেনদেন বা সংশ্লিষ্টতা নেই। এরপরও তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় জড়ানোর চেষ্টা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বরং ইউনুস আলীর কাছে দোকানের বকেয়া বাবদ তার প্রায় ৫৬ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধের জন্য একাধিক বার তাগাদা দিয়েও তিনি পাওনা টাকা আদায় করতে পারেননি। এমনকি হালখাতার কার্ড দিয়ে তাকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি বলে অভিযোগ করেন আবু মুসা।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

তিনি বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে তিনি নিজেই হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
এ সময় আবু মুসা সরদার তার বিরুদ্ধে করা অভিযোগ ও অপপ্রচারের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

একই সঙ্গে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই পূর্বক ইউনুস আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আবু মুসা সরদার (৪২) নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামের আলহাজ্ব আকবর আলী সরদারের ছেলে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু মুসা সরদার এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত রওশান আলীর ছেলে ইউনুস আলী পরিকল্পিত ভাবে তাকে সামাজিক হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কাল্পনিক, মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাঁশতলা বাজারে ব্যবসা করে আসছেন এবং সব সময় বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা পরিচালনা করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

আবু মুসা সরদারের অভিযোগ, একটি মামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাকেও জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অথচ ইউনুস আলীর সঙ্গে তার কোনো ধরনের লেনদেন বা সংশ্লিষ্টতা নেই। এরপরও তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় জড়ানোর চেষ্টা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বরং ইউনুস আলীর কাছে দোকানের বকেয়া বাবদ তার প্রায় ৫৬ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধের জন্য একাধিক বার তাগাদা দিয়েও তিনি পাওনা টাকা আদায় করতে পারেননি। এমনকি হালখাতার কার্ড দিয়ে তাকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি বলে অভিযোগ করেন আবু মুসা।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী