Dhaka ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি, থানায় জিডি

যশোরের ঝিকরগাছায় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ শাকিল হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে শাকিল হোসেন উল্লেখ করেন, রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ০১৯৫৭-৯২৯১১০ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে WhatsApp-এ কল আসে। ফোনে সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত তার একটি সংবাদ নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শাকিল হোসেনের অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নন।

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

জিডিতে ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম সিরাজ (রাজু) বলে উল্লেখ করা হয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলার নিবাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের বাসিন্দা বলে জিডিতে উল্লেখ করা হয়।

শাকিল হোসেন বলেন, ফোনে হুমকি দেওয়ার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। ওই ব্যক্তি তার বা পরিবারের কোনো ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা করছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন ৫ লাখ টাকার ক্ষতির দাবি

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় জিডি নম্বর-৩১৭ এবং ট্র্যাকিং নম্বর-NFXXUO তে সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম সিরাজ (রাজু)-এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি, থানায় জিডি

আপডেটের সময়: ০৭:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি, থানায় জিডি

যশোরের ঝিকরগাছায় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ শাকিল হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে শাকিল হোসেন উল্লেখ করেন, রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ০১৯৫৭-৯২৯১১০ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে WhatsApp-এ কল আসে। ফোনে সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত তার একটি সংবাদ নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 