Dhaka ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩ নং রাজারহাট সদর ইউনিয়নের দেবিচরণ ৪ নং ওয়ার্ডে অবস্থিত রাধা-গোবিন্দ সর্বজনীন দুর্গা মন্দিরের ভাঙা-জরাজীর্ণ প্রবেশপথ মেরামতের উদ্যোগে মানবিক সহায়তা দিয়েছেন আসন্ন ৩ নং রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শাহাদাৎ হোসেন (লাল)। তিনি এলাকাবাসীর হাতে জিও-ব্যাগ ও ভিডি বালু তুলে দেন।

এ সময় তিনি মন্দিরের প্রবেশপথ মেরামতের প্রতিশ্রুতি দেন এবং সামনে ইটের সোলিংয়ের আশ্বাসও দেন। এতে এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নবীন ও প্রবীণ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সন্তোষ রায়, সুনীল, অনীল, মানিক, রূপম, অমৃত রায়সহ এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ। তারা এই মানবিক সহায়তায় এগিয়ে আসায় শাহাদাৎ হোসেন (লাল)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও তার পাশে থাকবেন বলে জানান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

এদিকে আসন্ন ৩ নং রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাহাদাৎ হোসেন (লাল) দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। এরই মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, হাট-বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জনগণের ভোগান্তি কমাতে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলো মেরামত করে চলেছেন তিনি। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নিয়মিত ক্রীড়াসামগ্রী বিতরণ করছেন।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

এ বিষয়ে শাহাদাৎ হোসেন (লাল) বলেন, “আমি ক্ষমতার লোভ বা ব্যক্তিগত স্বার্থে নির্বাচনে আসিনি। রাজারহাট ইউনিয়নকে একটি বৈষম্যহীন, আধুনিক ও ডিজিটাল আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

দীর্ঘদিন ধরে রাজারহাটের আপামর জনসাধারণের সুখে-দুঃখে পাশে থাকা এই মানবিক নেতা আসন্ন নির্বাচনে সকলের দোয়া, আশীর্বাদ ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করেছেন।

জনপ্রিয় পোস্ট

দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

আপডেটের সময়: ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩ নং রাজারহাট সদর ইউনিয়নের দেবিচরণ ৪ নং ওয়ার্ডে অবস্থিত রাধা-গোবিন্দ সর্বজনীন দুর্গা মন্দিরের ভাঙা-জরাজীর্ণ প্রবেশপথ মেরামতের উদ্যোগে মানবিক সহায়তা দিয়েছেন আসন্ন ৩ নং রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শাহাদাৎ হোসেন (লাল)। তিনি এলাকাবাসীর হাতে জিও-ব্যাগ ও ভিডি বালু তুলে দেন।

এ সময় তিনি মন্দিরের প্রবেশপথ মেরামতের প্রতিশ্রুতি দেন এবং সামনে ইটের সোলিংয়ের আশ্বাসও দেন। এতে এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নবীন ও প্রবীণ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সন্তোষ রায়, সুনীল, অনীল, মানিক, রূপম, অমৃত রায়সহ এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ। তারা এই মানবিক সহায়তায় এগিয়ে আসায় শাহাদাৎ হোসেন (লাল)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও তার পাশে থাকবেন বলে জানান।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

এদিকে আসন্ন ৩ নং রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাহাদাৎ হোসেন (লাল) দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। এরই মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, হাট-বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জনগণের ভোগান্তি কমাতে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলো মেরামত করে চলেছেন তিনি। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নিয়মিত ক্রীড়াসামগ্রী বিতরণ করছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ