Dhaka ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা, কারেন্ট জালে ইলিশ ধরায় ৪ জেলের জরিমানা

পাবনার বেড়া উপজেলায় নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের বিরুদ্ধে দিনব্যাপী এক জিরো-টলারেন্স অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদী ও বিভিন্ন পয়েন্টে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে এসব পৃথক অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

​অভিযানসূত্রে জানা যায়, ১৮ অক্টোবর গভীর রাতে যমুনা নদীর তলদেশ থেকে বলগেট ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ফারুক হোসেন, রিজু ঠাকুর ও নাজমুল হোসেন নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(৩) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় আটককৃতদের সাজা দেওয়া হয়।

​এর মধ্যে অভিযুক্ত ফারুক হোসেনকে ৩ লাখ টাকা এবং রিজু ঠাকুর ও নাজমুল হোসেনকে ২ লাখ টাকা করে—সর্বমোট ৭ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকের ১ মাস করে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বালু উত্তোলনের মূল হোতা ও মহাজন জুয়েল ফকিরের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

​অন্যদিকে, একই দিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টাব্যাপী যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে চারজন জেলেকে আটক করা হয়। পরে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫(১) ধারায় আটক ৪ জেলেকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোকাররম হোসেন মিঠু।

​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, “নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে প্রশাসন কোনো আপস করবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

​পৃথক এসব অভিযানে কাজিরহাট নৌপুলিশের পক্ষে এসআই রমজান আলী ও তাঁর টিম এবং আমিনপুর থানার পক্ষে এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।
​

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা, কারেন্ট জালে ইলিশ ধরায় ৪ জেলের জরিমানা

আপডেটের সময়: ০৬:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা, কারেন্ট জালে ইলিশ ধরায় ৪ জেলের জরিমানা

পাবনার বেড়া উপজেলায় নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের বিরুদ্ধে দিনব্যাপী এক জিরো-টলারেন্স অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদী ও বিভিন্ন পয়েন্টে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে এসব পৃথক অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

​অভিযানসূত্রে জানা যায়, ১৮ অক্টোবর গভীর রাতে যমুনা নদীর তলদেশ থেকে বলগেট ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ফারুক হোসেন, রিজু ঠাকুর ও নাজমুল হোসেন নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(৩) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় আটককৃতদের সাজা দেওয়া হয়।

​এর মধ্যে অভিযুক্ত ফারুক হোসেনকে ৩ লাখ টাকা এবং রিজু ঠাকুর ও নাজমুল হোসেনকে ২ লাখ টাকা করে—সর্বমোট ৭ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকের ১ মাস করে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বালু উত্তোলনের মূল হোতা ও মহাজন জুয়েল ফকিরের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

​অন্যদিকে, একই দিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টাব্যাপী যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে চারজন জেলেকে আটক করা হয়। পরে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫(১) ধারায় আটক ৪ জেলেকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোকাররম হোসেন মিঠু।

​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, “নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে প্রশাসন কোনো আপস করবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি